ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ধান কাটার শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিগাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে ধান কাটার শ্রমিক মো: নূর ইসলাম (৩৫) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আরশ নেওয়াজের ছেলে মোটরসাইকেল আরোহী মো: সোহেল মিয়া (৩০)। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, বুধবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ-দোলানবাজার-আওড়াখালী সড়কের পাশের ধান ক্ষেত থেকে খড়ের বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালীগঞ্জগামী একটি মোটরসাইকেল নূর ইসলামকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। অপরদিকে মোটরসাইকেল আরোহী সোহেল রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার নিয়ে যাওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102