ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ, সংঘর্ষ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত

গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ ও সংঘর্ষ হয়েছে।

রোববার (৪ আগস্ট) এক দফা এক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এ বিক্ষোভে অংশ নেন।

পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এক দফা এক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গেলে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের-জনতার সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কোনাবাড়ির দিকে এগিয়ে এসে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে থানার দিকে পিছিয়ে যায়। এ সময় ইট পাটকেলের আঘাতে কোনাবাড়ি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

অপরদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সফিপুর মৌচাক এলাকায়ও হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অপর দিকে গাজীপুর জেলা শহরের শিববাড়ি, রাজবাড়ীর মাঠ ও শিমুলতলী এলাকা হাজার হাজার শিক্ষার্থীদের দখলে রয়েছে।

এছাড়া গাজীপুরের কোনাবাড়ি এলাকায় তুসুকা কোম্পানিরসহ বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, পুলিশ কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এসে পুলিশকে লক্ষ্য করে পাটকেল ছুড়ে। এতে আমি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102