ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে শেখ হাসিনার নামে আরেক মামলা, আসামি ৫৭

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার পঠিত

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে লিখন নামে এক এইচএসসি শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৭ জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় এ মামলা করা হয়।

মামলার বাদী জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের গুলিতে আহত লিখনের বাবা মনির হোসেন। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৩০০ জনকে আসামি করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হক ছাড়াও অন্য আসামিরা হলেন- সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডলসহ ৫৭ জন।

বাদী মামলায় উল্লেখ করেন, গত ২১ জুলাই বেলা ১১টায় গাজীপুরে মেট্রোপলিটনের সদর থানার পশ্চিম জয়দেবপুরের শিববাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা কোটার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হকের উসকানি ও হুকুমে অন্য আসামিরা তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামিরা আন্দোলনকারী ছাত্রদের ওপর অতর্কিতভাবে হামলা ও এলোপাতাড়িভাবে মারধর শুরু করে।

মারধরের এক পর্যায়ে ছাত্ররা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে বর্ণিত আসামিরা ছাত্রদের পিছু দৌড়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রদের ওপর এলোপাতাড়িভাবে ছররা গুলি ছুড়তে থাকে। তখন ঘটনাস্থলে অবস্থানরত এইচএসসিতে অধ্যয়নরত বাদীর ছেলে মো. লিখন (১৮) পালানোর সময় আসামিদের ছোড়া ছররা গুলি লিখনের ডান চোখে লেগে জখম হয় এবং ছররা গুলির স্প্লিন্টার গায়ে বিদ্ধ হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102