ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে স্ত্রী ও ছেলেকে খুনের ঘটনায় আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলেকে খুনের ঘটনায় অভিযুক্ত মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার নয়াটোলা আমবাগ এলাকার আক্তার হোসেনের রিক্সা গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করেছে জিএমপির গাছা থানা পুলিশ।

রবিবার রাতে জোড়া খুন করার পর সে গাজীপুরের বাসা থেকে পালিয়ে গিয়ে ওই এলাকায় আশ্রয় নেয়। পুলিশের চোখকে ফাঁকি দিতে সে দাঁড়ি ছেটে ফেলে দিয়ে বেশভূষা পরিবর্তন করে। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারি কমিশনার আহসানুল হক। তিনি জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মফিজ তার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে যায়। তার কোনো ছবি বা আইডি কার্ড না পাওয়ায় তাকে খুঁজতে বেগ পেতে হয়। একপর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানা যায়, সে নয়াটোলা এলাকায় অবস্থান করতো। অনেকটা অনুমান নির্ভর হয়ে তার খোঁজে পুলিশের একাধিক টিম সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকায় রিক্সার শতাধিক গ্যারেজে অভিযান চালায়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে ওই গ্যারেজ থেকে গ্রেফতার করা হয় পলাতক মফিজ উদ্দিনকে।

উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে গাছা থানাধীন বোর্ড বাজারের কাছাকাছি কলমেশ্বর এলাকায় মফিজের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। নিহতরা হলেন রহিমা বেগম (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।
সোমবার দুপুরে নিহত রহিমা বেগমের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মফিজ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102