ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ওই সিদ্ধান্ত গ্রহণ করে।

ছাত্রলীগের এক চিঠি সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গোদারচালা এলাকার ইকবাল সরকারের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ উঠে।

জানা গেছে, গত শনিবার ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজার থেকে ঢাকা হয়ে গাজীপুর যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় জাহাঙ্গীর সরকারের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। তবে জাহাঙ্গীর সরকারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতার করতে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102