ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুর মহাসড়কে বাস উল্টে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজন নুসরাত জাহান কনা (২২)। অন্যজনের নাম পাওয়া যায়নি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সৌখিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।

ওসি আরও বলেন, এ সময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারী (পুরুষ) এবং বাসের যাত্রী নুসরাত জাহান কনা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৮-১০ জন সামান্য আহত হয়েছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102