ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রিজুদ্দিন মোল্লা নামের এক কিশোর কয়েদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামী সেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রে ঘটনাটি কি কারণে ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। বাথরুমের গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে কিশোরগঞ্জ থানার একটি মামলায় অভিযুক্ত হয়ে এখানে আসে। এখানে আসার পর সে কারও সঙ্গে মিশতো না।’

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার ডা. হেলাল উদ্দিন লাশটি উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিজুদ্দিন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার মর্যাদা গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে। তাকে কিশোরগঞ্জ জেলা থেকে একটি মাদক মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রিজুদ্দিনের মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102