ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড মালাইকা অরোরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকরা পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে। তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102