ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৫ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী।

বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তার মৃত্যুর খবর ভেসে এলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

শোক ছুঁয়ে গেছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকেও। তার শোক আর সবার থেকে একটু বেশিই হতে পারে।

কারণ মাদক মামলায় কারাভোগসহ আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল পরীমনির পাশে সুদূর লন্ডন থেকে দাঁড়িয়েছিলেন গাফফার চৌধুরী। পরীকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি।

কিংবদন্তি লেখকের মৃত্যুর খবরে স্মৃতিকাতর পরীমনি জানান, টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন গাফফার চৌধুরী।

প্রয়াতের উদ্দেশ্য করে আবেগতাড়িত হন এ নায়িকা। বলেন,  ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। আপনি আমাদের সাহস দিতেন সবসময়।’

গাফফার চৌধুরীর স্মরণে পরীমনি বলেন, ‘আপনার মৃত্যুর খবরটি শোনার পর অনেকক্ষণ চুপ ছিলাম। অনেক কিছু চোখে ভেসে উঠছিল বারবার। আপনার চেহারা, কানে বাজছিল স্নেহমাখা কথা, আপনার লেখা আমাকে অজস্র টেক্সট।’

এছাড়া তাকে নিয়ে লেখা গাফফার চৌধুরীর ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি।  এ চিত্রনায়িকা লিখেছেন, আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!

 

সেই কবিতা পড়ে ফের কাঁদলেন পরীমনি। বললেন, ‘সত্যি কান্না পাচ্ছে। চোখ ভেসে উঠলো বারবার। কথা ছিল, আপনি আসবেন, দেখা হবে। অসুস্থতার ভেতরেও কল করেছিলেন আপনি। আহা! কোনোদিন আপনাকে ভুলবো না। আপনি থাকবেন আমার মনের ভেতর অনন্তকাল। স্যালুট টু ইউ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102