ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাকসুদা আক্তার পারুল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদা আক্তার পারুল সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চাঁন্দেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার মেয়ে। তিনি মেঘনা শিল্পনগরীর একটি ফাইবার কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই বেনু মিয়া জানান, মাকসুদা আক্তার পারুল রাতের শিফটের কাজ শেষ করে শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মেঘনাঘাট থেকে গাড়িতে উঠে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নামার পর তিনি রাস্তা পারাপারের সময় মহাসড়কের মাঝখানে ডিভাইডার অতিক্রম করার চেষ্টা করেন।

এ সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই নারীর লাশ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102