ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গায়ে হলুদের ছবি প্রকাশ করলেন নায়িকা পরীমনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনেতা শরীফুল রাজকে ঘিরে কয়েকমাস ধরে আলোচনায়। সে আলোচনা পূর্ণতা পেয়েছে পরীমনির মা হওয়ার খবরে।

নায়িকা মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ। নিজেরাই জানিয়েছেন এ খুশির খবর। কবে বিয়ে করেছিলেন? উত্তরে সংবাদমাধ্যমে রাজ বলেছিলেন, ১৭ অক্টোবর বিয়ে করেছি।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে হঠাৎ করে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন পরীমনি। বেশ ঘটা করেই তাদের হলুদ সম্পন্ন হয়েছে। ঘরোয়া এ আয়োজনে কয়েকজন নির্মাতা ও রাজ-পরীর কাছের মানুষজন উপস্থিত ছিলেন।

শনিবার (২২ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। জানা গেছে, বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও হাতে গোনা কয়েকজন শোবিজকর্মী উপস্থিত থাকবেন।

এই নির্মাতার ‘গুনিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন রাজ-পরী। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারা। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত। গত ১০ জানুয়ারি তারা জানিয়েছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন! এরমধ্যে বাবা-মা হতে চলেছেন তারা।

রাজ-পরীর প্রেমের বিষয়টি টের পেয়েছিল শোবিজের অনেকেই। পরীমনির গেল জন্মদিনে তাদের অন্তরঙ্গতাও প্রকাশ পেয়েছে বেশ। #somoynews

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102