ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গিনেস বুকে রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

শুক্রবার (৩ সেপ্টেম্বর) গিনেসের দেওয়া সনদ হাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন রোনালদো। সেই ছবির ক্যাপশনে ৩৬ বছর বয়সী এই তারকা লেখেন, ‘ধন্যবাদ গিনেস বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড ব্রেকার (ভঙ্গকারী) হিসেবে স্বীকৃতি পাওয়া সব সময় আনন্দের। সেই সংখ্যাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা যাক এবার!’

ইউরোর মঞ্চেই ইরানের আলী দাইয়ির সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন রোনালদো। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন তিনি। রোনালদোর নামে পাশে এখন গোলসংখ্যা ১১১টি। পর্তুগালের জার্সিতে এই রেকর্ড গড়তে রোনালদোকে খেলতে হয়েছে ১৮০টি ম্যাচ। আগের রেকর্ডধারী দাইয়ি ১০৯ গোল করতে ইরানের জার্সিতে খেলেছেন ১৪৯ ম্যাচ।

রেকর্ড গড়া ১১১ গোলের মধ্যে ১৪টি গোল রোনালদো করেছেন পেনাল্টি থেকে। তবে এই ম্যাচটা দুঃস্বপ্নও হতে পারত সিআরসেভেনের জন্য। কেননা শুরুতেই পেনাল্টি মিস করে বসেছিলেন তিনি। তবে ম্যাচের শেষের ৯ মিনিটে যেন নিজেকে নতুন করে ছাড়িয়ে যান তিনি।

শুধু আন্তর্জাতিক ফুটবলেই নয়, রোনালদোর দখলে আছে ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডটাও। সর্বশেষ আসরেই এই রেকর্ড গড়েছেন তিনি। ইউরোয় তার গোলসংখ্যা ১৪টি। এ ছাড়া ক্লাব ফুটবলে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তারই দাপট। সেখানেও সর্বোচ্চ গোলের রেকর্ড দখল করে আছেন রোনালদোই।

পর্তুগালের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৯টি, যা ইউরোপের ফুটবলে অনন্য একটি অর্জন। আর কোনো খেলোয়াড়ের জাতীয় দলে এত হ্যাটট্রিক নেই।

আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় এখন রোনালদোর কাছাকাছি বলতে আছেন দু‌জন। এর মধ্যে একজন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার গোলসংখ্যা ৭৬টি। এ ছাড়া সমানসংখ্যক গোল নিয়ে সংযুক্ত আরব আমিরাত কিংবদন্তি আলি মাবখুতও আছেন তার পাশে। এই তালিকার তিন নম্বরে আছেন ভারতের সুনীল ছেত্রী। তার গোল সংখ্যা ৭৪টি। আর ৬৯টি গোল নিয়ে পোল্যান্ডের তারকা রবার্ট লেওয়ানডস্কি আছেন পঞ্চম স্থানে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগিজরা। শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন সিআরসেভেন। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ এ’তে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল সেলেকাওরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102