ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে ব্রিকসের সদস্য হতে, পারেন নাই: খসরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪২ বার পঠিত

ব্রিকসের সদস্য হতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে, ব্রিকসের সদস্য হতে, তা পারেন নাই। সেখানে গিয়ে নৌকায় ভোট চাইছেন এবং বিএনপিকে গালিগালাজ করছেন। এদিক ওদিক গিয়ে কাজ হবে না। তৃতীয় কোনো দেশে গিয়ে বাইলেটারাল (দ্বিপক্ষীয়) মিটিং হয় না।

শুক্রবার রাজধানীর শ্যামলীতে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমির খসরু।

আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিপক্ষে যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ। জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ বিজয়ী হবে না।

প্রশাসন নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে খসরু বলেন, আগামীতে ক্ষমতায় টিকে থাকতে সরকার প্রশাসন এবং বিচারকদের দিয়ে রেজিম (শাসনব্যবস্থা) তৈরি করেছে। বিচারকদের দিয়ে বিরোধী দলীয় নেতাদের সাজা দিচ্ছে, পুলিশ দিয়ে গ্রেফতার করে মিথ্যা মামলা দিচ্ছে, নতুন করে জঙ্গি খেলা খেলছে।

তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি কোনো দল নেই। বিশ্বে আওয়ামী লীগের চেয়ে বড় কোনো সন্ত্রাসী দল নেই। তাদের আর ক্ষমতায় রাখা যাবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102