ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেওয়া বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ভর্তি পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102