ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৫ এপ্রিল)। এরপর ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে।

রোববার (১১ এপ্রিল) পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ৩ লাখ। তবে প্রাথমিক আবেদনের সময় আর বাড়ছে না।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি সাংবাদিকদের বলেন, অনলাইন আবেদন শুরু হওয়ার পর রোববার পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৮২৩টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৭১ হাজার ২৫৬টি, ‘বি’ ইউনিটে বাণিজ্য বিভাগে ৮০ হাজার ৬২৯টি এবং ‘সি’ ইউনিটিতে মানবিকে ৪০ হাজার ৯৩৭টি আবেদন।

আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে। এ ধাপে শিক্ষার্থীদের ছবি, কেন্দ্র পছন্দ, আবেদন ফি প্রদান করতে হবে। এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণে চলতি সপ্তাহে গুচ্ছ কমিটির বৈঠক আছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102