ভারতের গুজরাটের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রায় ১২ রোগী নিহত হয়েছেন।
শনিবার রাত একটার দিকে গুজরাটের বারুসের ওয়েলফেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। সেখানে ৫০ রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।
দমকলকর্মীরা জানান, হাসপাতালটির নীচ তলার একটি করোনা ওয়ার্ড থেকে এ আগুনের সুত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের এক ঘন্টার মাথায় তা নেভাতে সক্ষম হয় দমকলবাহিনী।