ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুঞ্জনের মাঝে নুসরাতের স্বামীর নতুন পোস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

সংসার ভাঙার গুঞ্জনে কয়েকদিন ধরেই আলোচনায় নুসরাত ও তার স্বামী নিখিল জৈন। বিচ্ছেদের গুঞ্জনে মুখে পুরোপুরি কুলুপ এটেঁছেন নুসরাত। ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলতে চান না তিনি।

এরই মধ্যে নুসরাত ও নিখিল একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। তারপর গুঞ্জন আরও পোক্ত হয়। আনফলো করার পর ইনস্টাগ্রামে খুব বেশি সক্রিয় ছিলেন না নিখিল। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে নুসরাতের বেলায়। একাধিক পোস্ট দেখা গেছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

গুঞ্জনের প্রায় ১৬ দিন পর ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছেন নিখিল। নিজের বন্ধুর সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, রক্তের চেয়েও বেশি। ভাগ্যের চেয়েও গভীর।

এদিকে, নুসরাতের সংসার ভাঙার পেছনে দায়ী করা হচ্ছে অভিনেতা যশকে। নুসরাতের সঙ্গে প্রেম করছেন এ অভিনেতা। এমন কথাও শোনা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। তবে নুসরাত-যশ সর্ম্পক নিয়ে খুব বেশি মন্তব্য করতে নারাজ এ অভিনেতা।

সময় নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক কিছুই নানা রকম লোকেরা লিখছে। সেটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। ২০১৭ সালে আমরা একটি সিনেমা করেছিলাম ‘ওয়ান’। তখন থেকেই নুসরাতকে আমি চিনি। নুসরাতের সঙ্গে বন্ধুত্ব অবশ্যই থাকবে। লোকেরা অনেক কিছু বলেছে এটা নিয়ে। আমি জানি, আমার বলাতে স্টেটমেন্ট খুব একটা চেঞ্জ হবে না। লোকেদের যেটা বিশ্বাস করার সেটাই করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102