ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুপ্তচরবৃত্তিতে নামছেন আলিয়া ভাট!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

রাজি’ সিনেমায় গুপ্তচর হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন আলিয়া ভাট। তারপর সেখানে গিয়ে তার কার্যকলাপের কথা কমবেশি সব সিনেমাপ্রেমীদেরই জানা।

আবারও গুপ্তচরদের দলে যোগ দিচ্ছেন আলিয়া, তবে একটু অন্যভাবে।
এবার গুপ্তচরবৃত্তির সঙ্গে পুরোদমে যোগ হবে অ্যাকশন।

মঙ্গলবার (০৫ মার্চ) এফআইসিসিআই ফ্রেমে ২০২৪-এর অনুষ্ঠানে এখবর নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় উইধানি।

স্পাই ইউনিভার্সে নতুন কী ঘটতে চলেছে? এমন প্রশ্নে যশ রাজ ফিল্মসের সিইও বলেন, আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে গোপন খবর ফাঁস করছি। যেটা হল আলিয়া ভাট এবার একটা স্পাই ইউনিভার্স সিনেমার কেন্দ্রীয় চরিত্র হতে চলেছেন। তবে শুটিং শিডিউল কবে, তা পরেই ঠিক হবে। আমি বিষয়টা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং উত্তেজিত।

জানা গেছে, আলিয়া ভাট এই অ্যাকশন-প্যাকড সিনেমাতে শর্বরী ওয়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যেখানে অভিনেতাদের সুপার-এজেন্টের চরিত্রে দেখা যাবে। শুটিং এই বছরের শেষে শুরু হওয়ার কথা।

তবে অক্ষয় উইধানি আলিয়া ভাটের সেই স্পাই ইউনিভার্সের সিনেমার বিষয়ে এখনই কিছু জানাতে চাননি। বলেন, সময় হলেই সব ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল সালমান খানের ‘এক থা টাইগার’র হাত ধরে। পরে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। পরের দিকে আসে হৃতিক রোশন-টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। পরে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, সালমান খান, ক্যাটরিনা কাইফ, সবাই এখন স্পাই ইউনিভার্সের অংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102