গত ১৫ বছর চলা গুম-খুন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যায় শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক র্যালি করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা শহরের বিসিক ব্রিজ থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ভারত থেকে তীব্র বেগে ঢুকছে পানি, আখাউড়ার ১০ গ্রাম প্লাবিত
এ সময় বক্তারা, গত ১৫ বছর ধরে গুম খুন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও শিশু হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।