ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুরুদাসপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধে ছোট ভাই আব্দুল মালেকের (৫০) হাতে বড় ভাই আব্দুল খালেক (৫৫) খুন হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে পারিবারিক বিরোধের এই ঘটনায় বড় ভাই আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে খালেক মারা যান। নিহত খালেক পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়িতে একটি টয়েলেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ বাধে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ নিয়ে ঝগড়া বাধে। ছোট ভাই আব্দুল মালেক হাঁসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে আঘাত করে। আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102