ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধসহ ৮৫ হাজার টাকা অর্থদন্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে গোপনে বাল্যবিয়ে দেয়ায় বর, বরের বাবা এমনকি মেয়ের বাবাকেও পৃথকভাবে অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দিনভর ও রাতে বাল্যবিয়ে রোধে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাসেল।

জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আজিজুল শেখের (১৮) সাথে বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সীমা খাতুনের সাথে বিয়ের সংবাদ পেয়ে সেখানে গিয়ে ছেলের বাবা তফিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

একই দিনে খুবজীপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের আলামত মন্ডলের পুত্র শহিদুল ইসলামের সাথে অষ্টম শ্রেণির ছাত্রী আনিকা খাতুনের বিয়ে দেয়া হয়। বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় বর শহিদুলকে ১৫ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে ধারাবারিষার চলনালী গ্রামের লুৎফর রহমানের মেয়ে রুপালী খাতুনের (১৭) সাথে পাশের সিধুলী গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মোরশেদ আলীর সাথে বাল্যবিয়ে হলে মেয়ের বাবা লুৎফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ওই রাতেই গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদ সোনারের নবম শ্রেণিতে পরুয়া মেয়ে সুমাইয়া আক্তার ফাতেমাকে বড়াইগ্রামের শাহজাহান খানের পুত্র আরিফুল ইসলামের সাথে বাল্যবিয়ে দেয়ার সময় উভয়পক্ষের অভিভাবকদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চারটি পরিবারের ছেলে মেয়েদের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত পিতামাতার বাড়িতেই অবস্থান করতে হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102