ads
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলশানে আগুনে আহতদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৫ বার পঠিত

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় ১৮ সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্নের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালকে প্রধান করে আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে আমিও রয়েছি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারির চিকিৎসকরাও রয়েছেন।’

ডা. সামন্ত লাল বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ সায়মা রহমান সিনহাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তবে অন্য দুজন শঙ্কামুক্ত। তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হবে।’

রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে ইউনিট বাড়ানো হয়।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী শিশুসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা।

এদিকে, সকালের দিকেও ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও ভবনের মালিক ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তার কারণে এখনো কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102