ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলশান থানায় ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালির’ চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর গুলশান থানায় এ মামলা করেছেন আরিফ বাকের নামের এক ভুক্তভোগী।গত রাত সাড়ে ১২টার দিকে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন তিনি।

ভুক্তভোগী আরিফ বাকের জানান, গেল ২৯ মে থেকে জুন পর্যন্ত ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার টাকার পণ্য অর্ডার করেন তিনি। যা নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানটি সরবরাহে ব্যর্থ হয়। ফলে অর্থ আত্মসাতের অভিযোগে মামলার আবেদন করেন।

মামলার বিবরণীতে বলা হয়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুনে কিছু পণ্য অর্ডার করেন।এ বাবদ সব মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেন। পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি এবং নির্দিষ্ট সময়সীমায় সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে সেগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার সেটির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সবশেষ গত ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

একপর্যায়ে ইভ্যালি পণ্য ও টাকা দিতে ব্যর্থ হয়। পরে ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ে যান ভুক্তভোগীরা এবং এমডি রাসেলের সঙ্গে কথা বলতে চান। এতে ইভ্যালি সংশ্লিষ্টরা উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে প্রধান নির্বাহী (সিইও) রাসেল উত্তেজিত হয়ে বেরিয়ে এসে তাদের ভয়-ভীতি দেখান। পাশাপাশি পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান।

পরে ভুক্তভোগীদের ভয়-ভীতি ও হুমকি দেয় ইভ্যালি। ফলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে দিনযাপন করছেন। সেই সঙ্গে পণ্যগুলো বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102