ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে গাড়ির ধাক্কায় নটরডেম কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।

নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় নাঈম। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মো. ফিরোজ নামে এক পথচারী জানান, দুর্ঘটনার পর কেউ তাকে ধরছিল না। সবাই ভিড় করে দাঁড়িয়ে ছিল। পরে আমরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নাঈমের পরনে নটরডেম কলেজের ইউনিফর্ম রয়েছে। আর তার ব্যাগে থাকা জাতীয় জন্ম নিবন্ধন সনদ থেকে তার নাম জানা যায়। তার বাবার নাম মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102