রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ ফুয়ারার পাশে ট্রাকের চাপায় রাজ হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছে। নিহতরা হলেন- জাকির (৩০) শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫জুলাই) রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আশরাফ হোসেন জানান, গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারের পাশে রাজ হোটেলের দুই কর্মচারী জাকির এবং শাকিল ময়লার ডাস্টবিন ফেলে আসার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে এবং ট্রাকের ড্রাইভারকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকর হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে হোটেলেই থাকতেন।