রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩ অক্টোবর) দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে গ্রেফতার চালকের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশবক্সের পাশে দুই বাসের চাপায় হালিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।