ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩ বার পঠিত

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্টন থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্ট গেঞ্জি ও প্লাজু।

ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, তার পরিচয় নিশ্চিতে ফিঙ্গার প্রিন্স সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এ ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে। আপাতত লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ওসি আরও জানান, ওই নারী সম্ভবত ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোভিড অথবা অন্য কোনো অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102