ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক আসলাম ব্যাপারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দদিয়া গ্রামের এক গৃহবধুকে(৪৫) ধর্ষণের চেষ্টাকালে আসলাম ব্যাপারী (৬০) নামের এক ধর্ষককে আটক করেছে এলাকাবাসী।

এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দীন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় মুকুন্দদিয়া গ্রামের মৃত-ফজলুর রহমানের ছেলে আসলাম ব্যাপারীকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, গত বুধবার রাত ১০টার দিকে তিনি ছাড়া বাড়িতে কেউ না থাকায় লম্পট আসলাম ব্যাপারী ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এতে আমি চিৎকার দিলে আমার স্বামীসহ আশপাশের লোকজন দৌঁড়ে ছুটে আসেন। তারা এসে ধর্ষণের চেষ্টাকারীকে মারপিট করে আটকে রাখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসলামকে থানায় নিয়ে যান।

এ ঘটনায় তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দীন বলেন, বুধবার রাত ১০ টার দিকে ধর্ষককে আটকে রেখে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা আসলাম ব্যাপারীকে আটক করে থানায় নিয়ে এসেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ওই গৃহবধুর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টাকারী আসলামকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালত প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102