ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে ওষুধ দেয়ার কথা বলে ধ’র্ষণ করলো চাচা শ্বশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কথিত চাচা শ্বশুর কর্তৃক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন তার চাচা শ্বশুরের নামে। তবে মামলা দায়েরের পর দশ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কথিত চাচা শ্বশুর জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতালখালি গ্রামের মৃত আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির ওরফে কিলি (৫০)।

গৃহবধূ জানিয়েছেন, তারা অত্যন্ত দরিদ্র। ইউনুস ফকির ওরফে কিলি কথিত চাচা শ্বশুর হন। গত ২৭ মে দুপুরে কিলি বাড়ি আসেন এবং তার দিকে তাকিয়ে বলেন, তোর স্বাস্থ্য তো খুব খারাপ, আমি বাড়ির পেছনের ঘাস ক্ষেতে আছি। তোর আর তোর স্বামীর নাম একটা কাগজে লিখে নিয়ে আয়, একটা ওষুধ দিবো তুই ভালো হয়ে যাবি। কিলির এই কথা সরলভাবে বিশ্বাস করেন এবং কাগজে নিজের ও স্বামীর নাম লিখে ঘাস ক্ষেতে যান। এসময় ওই কাগজ দেবার সঙ্গে সঙ্গে কিলি তার মুখসহ হাত বেধে টেনে ঘাস ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে ঘটনার দিনই থানায় মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই কিলি আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102