ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম (৪৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে তাজনেহার বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর (দুপুরে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী। সংঘর্ষের খবর পেয়ে কাঁঠালিয়া থানার থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102