ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে ধর্ষণের পর অনলাইনে ভিডিও বিক্রি করল তিন বন্ধু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহ থেকে এক গৃহবধূকে অপহরণ করে গাজীপুরের শ্রীপুরে নিয়ে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে অনলাইনে বিক্রির মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. সোহাগ মিয়া ময়মনসিংহের ভালুকা থানার ভরাডোবা এলাকার বাসিন্দা। সে পেশায় বাসচালক। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১ এর গাজীপুর সিপিসির কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৫ সেপ্টেম্বর ভালুকা থানার ভরাডোবা এলাকা থেকে এক গৃহবধূকে অপহরণ করে প্রাইভেটকারে গাজীপুরের শ্রীপুর থানার এমসি বাজারে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে আসামিরা। পরবর্তীতে ভুক্তভোগীকে জীবননাশের হুমকি দিয়ে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে তিন বন্ধু সারারাত ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও অর্থের বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অপহরণ ও ধর্ষণের মূল হোতা সোহাগ। ওই ঘটনায় শ্রীপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূ।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন বন্ধু মিলে ওই গৃহবধূকে অপহরণ-ধর্ষণ ও ভিডিও ধারণ ও সেই ভিডিও অনলাইনে বিক্রির কথা স্বীকার করেছে সোহাগ। গ্রেফতারের পর তার মোবাইল থেকে ধর্ষণের ভিডিও উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102