ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় তাসলিমা খাতুন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) সকালে, সুশীলগাথী এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পিটিয়ে হত্যা করে গৃহবধূকে আম বাগানে ফেলে পালিয়েছে স্বামী আজিজুর রহমান। সুরতহাল রিপোর্টে মরদেহের মাথা, ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বসন্তপুর গ্রামের আজিজুর রহমান তার স্ত্রী তাসলিমা খাতুনকে কৃষি শ্রমিকের কাজ করে উপার্জনের জন্য চাপ দিতো। কিন্তু তাসলিমা খাতুন অন্যের জমিতে কৃষি কাজ করতে অনীহা প্রকাশ করতো। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি হতো। এমনকি আজিজুর রহমান প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করত। ধারণা করা হচ্ছে সোমবার (১১ মে) রাতে আজিজুর পিটিয়ে তার স্ত্রীকে হত্যা করে সুশীলগাতি আম বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102