ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

ঢাকার দোহারে রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি পারভীন বেগম ও শ্বশুর মো. আলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোহার থানা পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

নিহত রুনা ঢাকার আমিনবাজার এলাকার মৃত হযরত আলীর মেয়ে এবং দোহারের লটাখোলা গ্রামের অপূর্বের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে অপূর্বের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয় রুনার। স্বামীর পরকীয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন রুনা। এতে ক্ষিপ্ত হয়ে অপূর্ব তার স্ত্রীকে মারধর করেন। পরে বেলা আড়াইটার দিকে রুনাকে বাড়ির বাইরে নিয়ে আবারও মারধর করেন অপূর্ব। অনেক্ষণ মারধরের পর নিস্তব্ধ হয়ে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অপূর্বের ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রুনার স্বামী অপূর্ব।

এ ঘটনায় নিহত রুনার ভাই মো. রাজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রুনার বোন মরজিনা ও সেলিনা অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে পারভীন ও আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে।

দোহার থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, রুনার হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজন জেলে আছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102