ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর মন্ডলিয়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুকুল রাণী (২২) সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের কান্তি লাল দাসের মেয়ে।

বুধবার (১০ মার্চ) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, খবর পেয়ে স্বামীর ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল রাণীকে পছন্দ করে বিয়ে করেন রুবেল চন্দ্র দাস। তিনি পেশায় একজন নরসুন্দুর। মঙ্গলবার বিকেলে স্থানীয় চর মন্ডলিয়া বাজার নিজের দোকান থেকে রাত ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামী রুবেল চন্দ্র দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে কবিরহাট উপজেলার অমরপুর গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানা মীর জাহেদুল হক রনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102