ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূর মাথার চুল কাটায় ভাশুর-শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

নওগাঁর সাপাহারে ঘুমের মধ্যে এক গৃহবধূর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার আইহাই ইউনিয়নের আইহাই দিঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ভাসুর-শ্বশুরসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এরই মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- আইহাই দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর বড় ছেলে ও নির্যাতিত গৃহবধূর ভাশুর মোশারফ হোসেন ও তার শ্বশুর আশরাফ।

পুলিশ জানায়, সাপাহারের আইহাই দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জোবায়ের হোসেনের সঙ্গে কলমুডাঙ্গা বলদিয়াঘাট হাজী পাড়ার বাবু শেখের মেয়ের বিয়ে হয় গত চার বছর আগে। জোবায়ের চট্টগ্রামে কাজ করেন এবং মাঝে মধ্যে বাড়ি আসেন। তার স্ত্রী কখনো বাবার বাড়ি এবং কখনও শ্বশুর বাড়িতে থাকছিলেন। গত কয়েকদিন আগে ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন। রাতে গৃহবধূ তার ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে তিনি বুঝতে পারেন তার মাথার চুল কেটে ফেলা হয়েছে।

এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবধূর বাকবিতণ্ডা হয়। গৃহবধূ তার এ অবস্থার কথা পরদিন সকালে বাবার বাড়ির সদস্যদের জানালে তার মা ছুটে আসেন। মেয়েকে বাড়িতে ফেরত নিতে চাইলে গৃহবধূর শ্বশুর বাড়ির লোক তা বাধা দেয়। পরে পুলিশের উপস্থিতিতে মায়ের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে ওই গৃহবধূর শ্বশুর আশরাফ আলী বলেন, তার ছেলের অবর্তমানে তাদের পরিবারের লোকজনকে হয়রানি করতে তার ছেলের বউ নাটক সাজিয়েছে। ছেলের বউ এর সঙ্গে পরিবারের কারও কোন ধরনের ঝামেলা হয়নি। তাহলে কে তার চুল কাটবে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে ভাশুর-শ্বশুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ওই গৃহবধূর মাথার কিছু কাটা চুল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলার আসামি মোশারফ হোসেন ও আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। আসামি দুজন গৃহবধূর সম্পর্কে ভাশুর ও শ্বশুর হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102