ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূর লাশ ঘরে রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত
বগুড়া

বগুড়ার শেরপুরে সাবিনা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ ঘরে রেখে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনে। আজ শনিবার (২০ মার্চ) বেলা ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নয় মাস আগে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফির সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই কারণে-অকারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমনকি স্ত্রীর পরকীয়া রয়েছে বলেও সন্দেহ করেন স্বামী শফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাবিনাকে তার স্বামী মারধরও করেন। পরবর্তীতে ওইদিন রাত অনুমান ৮টার দিকে দেবর রেজাউলের ঘরের তীরের সঙ্গে গলায় রশি লাগানো সাবিনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর রশি কেটে গৃহবধূ সাবিনাকে মাটিতে নামিয়ে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে তার স্বামী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, ঘটনার দিন বিকেলে ওই গৃহবধূকে শারিরীকভাবে নির্যাতন করা হয়েছে। এছাড়া গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। তাই এই মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102