ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহশিক্ষককে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

মাদারীপুরে পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শাসন করা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গৃহশিক্ষক আহসান হোসেনকে (২২) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন বখাটে ছাত্ররা।

গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষক লক্ষ্মীপুর জেলার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই গ্রামে তার নানা বাড়ি থেকে পড়াশোনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আহসান হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বাবা মারা যাওয়ার পর থেকে নানাবাড়িতে থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ ও সংসারের খরচ জোগান ওই শিক্ষক। মঙ্গলবার ছাত্রদের সুবিধার্থে শিক্ষক আহসান হোসেন দুটি ব্যাচ করে দেন। সেই ব্যাচে যারা বেশি মেধাবী তাদের একটি ব্যাচ করেন। অন্যদিকে যারা একটু কম মেধাবী তাদের আরেকটি ব্যাচ করেন। সেই ব্যাচ করার প্রতি অনীহা প্রকাশ করে কয়েকজন বখাটে ছাত্র।

মঙ্গলবার রাত ১১টার সময় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রাম থেকে টিউশনি করে নানাবাড়ি ফেরার পথে ওই ছাত্ররা শিক্ষকের ওপর হামলা চালায়। বখাটে ছাত্ররা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে গুরুতর অবস্থায় শিক্ষক আহসানকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আহসানের মা সুমি বেগম বলেন, আমার ছেলে ওদের তিন চার বছর ধরে পড়ায়। গত কয়েক দিন ধরে ওরা পড়াশোনা করে না। তাই ওদের শাসন করে। মঙ্গলবার আহসান টিউশনি থেকে বাড়ি ফেরার পথে ওরা ব্যাপক মারধর করে। এতে ছেলেটি গুরুতর আহত হয়। তারা আমার ছেলের হাতের মোবাইলটিও কেড়ে নেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে ছেলেটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102