ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপনে নববধূর গোসলের ভিডিও করছিল রিপন, তাকে দেখে ফেলতেই…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে গোপনে এক নববধূর (১৯) গোসলের ভিডিও ধারণ ও শ্লীলতাহানিকারী রিপনকে (২৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাাঁটাবাড়িয়া দক্ষিণপাড়ার এক নববধূর (১৯) গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করছিলেন রিপন। এসময় নববধূ তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে রিপন তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী করেন এবং কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেন এবং কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করার হুমকি-ধামকি দেন রিপন। একপর্যায়ে নববধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান।

এ ঘটনায় সোমবার ওই নববধূর মা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, রিপন একজন মাদকসেবী ও বখাটে। এর আগেও সে প্রতিবেশী এক স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। রিপনের স্বজনরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা ভয়ে আর লোকলজ্জার কারণে আইনের আশ্রয় নিতে পারেননি। এভাবে একের পর এক এই ধরনের অপকর্ম করে যাচ্ছিলেন রিপন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102