ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপন তথ্য ফাঁস করলেন আনুশকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

আনুশকা শর্মা শুধু বলিউডের প্রথম সারির অভিনেত্রীই নন, ক্রিকেটার বিরাট কোহলির ঘরনীও। ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। সম্প্রতি কন্যাসন্তান জন্ম দিয়েছেন আনুশকা।

মেয়ে ভামিকা আর স্বামী বিরাটকে নিয়ে ১ মে নিজের ৩৩তম জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। চার-হাত এক হওয়ার পর থেকে আলাদা নামে নয়, ‘বিরুশকা’ নামে নেটিজেনদের মাঝে বেশ পরিচিতি এ দম্পতি।

নিজের জন্মদিন প্রেমের গোপন তথ্য ফাঁস করেছেন আনুশকা নিজেই। বলিউডের হিরোদের বাদ দিয়ে ক্রিকেটার সঙ্গে কীভাবে প্রেম? জানালেন সে কাহিনি। এক সাক্ষাৎকারে আনুশকা জানান, ২০১৩ সালে বিরাট ভারতীয় ক্রিকেট টিমের উঠতি তারকা। আর আনুশকাও বি-টাউনে নিজের অবস্থান তৈরি করছেন। এমন সময় একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন তারা।

বিজ্ঞাপনের চিত্রায়ণে হাই হিল পড়ে বিরাটকে লম্বায় ছাড়িয়ে গিয়েছিল আনুশকা। দুষ্টুমির ছলেই বিরাট বলেছিলেন, ‘বাড়িতে কি এর থেকে বড় হিলের জুতো ছিল না?’ অপরিচিত সহ-অভিনেতার থেকে এমন মন্তব্য নিতে পারেননি আনুশকা। বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি।

তারপর অবশ্য তাদের সখ্য গড়ে ওঠে। পরিচয় থেকে পরিণত, ধীরে ধীরে কাছে আসা। এক সময় বিরাটকে ভালো লাগতে শুরু করে আনুশকার। নতুন বাড়িতে ওঠেও বিরাটকে আমন্ত্রণ জানিয়েছিলেন এ নায়িকা। বিরাটও এসেছেন সে আমন্ত্রণে। তারপর থেকেই প্রেম পর্ব শুরু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102