ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপন বৈঠক থেকে জামায়াতের ৭ নেতাকর্মী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নীলফামারীর সদরের গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীরসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাই একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

সংগঠনটির জেলা সেক্রেটারি বলেন, সদর উপজেলা কুখাপাড়া গ্রাম থেকে ড. খায়রুল আনাম এবং উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকা থেকে ছয়জনকে আজ রাত আড়াইটা থেকে ৩টার দিকে আটক করেন পুলিশ। আটকদের মধ্যে অনেকেই সাধারণ খেটে খাওয়া মানুষ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য তারা বৈঠক করছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102