ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও একই এলাকার রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট‌্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতের নাম-পরিচয় জানা যায়নি।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে তিন যুবক কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর বাসস্ট‌্যান্ডে এলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102