ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল চিকিৎসকের, মারাত্মক আহত-১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গোপালগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬) না‌মে এক চি‌কিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ডা. প্রতিভা সরকার মিতু (২২) মারাত্মক আহত হয়েছেন।

নিহত ডা. অর্ঘ্য অমৃত মণ্ডল সাত‌ক্ষীরা জেলার অ‌চিন্ত কুমার মণ্ডলের ছে‌লে। ওই চি‌কিৎসক দম্প‌তি ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ সদর উপ‌জেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। ওই দম্পতি মোটরসাই‌কেলে করে সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। আহত নারী নিহতের স্ত্রী ডা. প্রতিভা সরকার মিতুকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, আজ সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা আহত হন। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফতার জিলানী ডা. অর্ঘ্য অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102