ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজন ভর্তি রয়েছেন।

আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নির্মাণ কাজের কংক্রিট মিক্সার মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক রেল ক্রসিং করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস মেশিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক মারা যান। আহত হয়েছেন আরও কয়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102