ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ভাইয়ের হাতে ভাই খুন।
গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে সোমবার (৩০ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাইয়ের হামলায় আরেক ভাই নিহতের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ শহিদ শেখ (৩৫) এবং তার খালাত ভাই একই গ্রামের মালেক শেখের ছেলে মোঃ রবিউল শেখের (৪৫) মধ্যে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় বিরোধের এক পর্যায়ে হাতাহাতি হলে এলাকাবাসী উভয়ের মধ্যের বিরোধ মিমাংসা করে দেয়।

স্থানীয় মিমাংসা উপেক্ষা করে ওই রাতেই রবিউল শেখ কয়েকজন সহযোগী নিয়ে রাতের অন্ধকারে মোঃ শহিদ শেখকে (৩৫) বেধড়ক মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী শহিদ শেখকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরো অবনতি হলে তাকে রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102