ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিকুজ্জামান (২৬) ও ট্রাকচালক সোহাগ (৩০)। এর মধ্যে আশিকুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর সোহাগের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু নাঈম মো. তোফাজ্জেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, গোপীনাথপুর এলাকায় মহাসড়কের পাশে একটি বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সুপারভাইজার আশিক ও এক যাত্রী এবং ট্রাকচালক সোহাগ ঘটনাস্থলে মারা যান।

পরিদর্শক আবু নাঈম আরও বলেন, বাসে থাকা আরও ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102