ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে পাথরবোঝাই ট্রাক উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দরসংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুসা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাকশ্রমিক শাহিন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বরিশালগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কের ওপর উল্টে পড়ে সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ট্রাকটির। দুর্ঘটনায় চালক সজীব মৃধা ট্রাকের ভেতর চাপায় ঘটনাস্থলেই নিহত হন। আর আহত হন ট্রাকটির শ্রমিক শাহিনসহ দুইজন। তাদেরকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করেন।

মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102