ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কর্মরত রোকনুজ্জামান (২৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধরণা করছে পুলিশ।

রোকনুজ্জামানের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দিঘলহাটি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে থানার সবাইকে জানান। রোকনুজ্জামানের দেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102