গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপিষ্টে রনি সরদার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রনি সরদার গোপালগঞ্জের সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শিরা জানান, আজ সকালে উত্তর বর্নি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ীর রেইনট্রি গাছ কাটতে গাছে চড়ে আইয়ুব আলী সরদারের পুত্র শ্রমিক রনি সরদার। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় সে গাছেই বিদ্যুৎস্পিষ্ট হয়ে ঝুলে থাকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইয়ার আলী মুন্সী, ইসিজি ও অন্যান্ন পরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ময়না তদন্ত সম্পন্ন করার জন্য মৃতদেহ মর্গে পাঠানো হচ্ছে, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।