ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে ভাই-ভাতিজার হাতে পরিবহন ব্যবসায়ী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত বি‌রো‌ধের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করছে আপন ভাই ও ভাতিজারা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে এনামুল হক ফুল মিয়ার সঙ্গে মামলা চলছিল তার আপন পাঁচ ভাইয়ের। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এনামুল হক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102