ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালেকের মোড়ে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের রঞ্জিত ধরের ছেলে সঞ্জিতধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার বড় ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২), একই উপজেলার নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকাম উদ্দিন মোল্লা (৫৫) ও বাসের হেলপার ঠান্ডা মিয়া (৫২)। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাকপুর গ্রামে।

আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম দুর্ঘটনার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী বাসযাত্রী সোহাগ খান বলেন, সকালে বাসটি পিরোজপুর থেকে ছেড়ে আসে। বাস ছাড়ার পর থেকেই চালক তার আসনের পাশে বসে থাকা দুই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এবং দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর বাসটি পেছন থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। একপর্যায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি কালভার্টের রেলিং ভেঙে সড়কের পাশে খালের মধ্যে উল্টে পড়ে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জানে আলম বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102